Thiruvananthapuram: যুদ্ধবিমানের পর এবার যাত্রীবাহী বিমান, তিরুঅনন্তপুরমের ফেরল জরুরি অবতরণ বিদেশী বিমানের
চলতি বছরের জুন মাসে একটি ব্রিটিশ নেভির যুদ্ধ বিমান আচমকাই যান্ত্রিক গোলোযোগের কারণে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল।
চলতি বছরের জুন মাসে একটি ব্রিটিশ নেভির যুদ্ধ বিমান আচমকাই যান্ত্রিক গোলোযোগের কারণে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে (Thiruvananthapuram International Airport) জরুরি অবতরণ করেছিল। বছর ঘুরল না, তার আগে ফের এই একই বিমানবন্দরে নামল আরও এক বিদেশী বিমান। তবে এবার কোনও যুদ্ধবিমান নয়, বরং সৌদিয়া এয়ারলাইন্সের জাকার্তা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বিমান আচমকাই জরুরি অবতরণ করল। জানা যাচ্ছে, এক যাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়েন, সেই কারণে মেডিকেল ইমার্জেন্সির কারণে তিরুঅনন্তপুরমে নামানো হয় বিমানটি। অসুস্থ ব্যক্তিকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে অনন্তপুরী হাসপাতালে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে বিমানটি ফের তাঁর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
দেখুন ভিডিয়ো
#WATCH | Kerala | A Saudia Airlines flight from Jakarta to Medina was diverted to Thiruvananthapuram International Airport in Kerala due to a medical emergency. A passenger onboard fell unconscious. Flight landed in Thiruvananthapuram. The passenger, an Indonesian national, was… pic.twitter.com/l688Z0buQj
— ANI (@ANI) October 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 19, 2025 11:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

