Rajasthan: গণবিবাহের ভোজ খেয়ে খাদ্য বিষক্রিয়ার শিকার শতাধিক অতিথি, হুলুস্থুল কাণ্ড

এদিন গণবিবাহে প্রায় ৭ হাজার মানুষের জন্যে খাবার রান্না করা হয়েছিল। দুপুর ১টা থেকে ৩টের মধ্যে যারা ভোজন করেছিলেন, সন্ধ্যের পর তাঁদের শারীরিক অবস্থা বিগড়াতে শুরু করে।

Rajasthan: গণবিবাহের ভোজ খেয়ে খাদ্য বিষক্রিয়ার শিকার শতাধিক অতিথি, হুলুস্থুল কাণ্ড
Rajasthan mass wedding food poisoning (Photo Credits: X)

গণবিবাহের ভোজ খেয়ে খাদ্য বিষক্রিয়ার (Food Poisoning) শিকার শতাধিক অতিথি। রবিবার রাতে রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) গণবিবাহের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর ২০০ জনেও বেশি অথিতি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে বিপুল সংখ্যক রোগী আসতে শুরু করায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ রোগীকেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু ৫০ জনের বাড়াবাড়ি অবস্থা হওয়ায় তাঁদের ভর্তি রেখে চিকিৎসা চলছে। কী কারণে খাদ্য বিষক্রিয়ার ঘটল তা এখনও অজানা। জানা যাচ্ছে, এদিন গণবিবাহে প্রায় ৭ হাজার মানুষের জন্যে খাবার রান্না করা হয়েছিল। দুপুর ১টা থেকে ৩টের মধ্যে যারা ভোজন করেছিলেন, সন্ধ্যের পর তাঁদের শারীরিক অবস্থা বিগড়াতে শুরু করে।

গণবিবাহে খাদ্য বিষক্রিয়াঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 8175 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).