Delhi Waterlogging: টানা বৃষ্টি, শুকনো দিল্লির রাস্তা জলের তলায়, দেখুন ভিডিয়ো

আরও একবার জলের তলায় দেশের রাজধানী শহর। দিল্লিকে বরাবর বলা হয় শুকনো শহর। বৃষ্টির আকাল, জলাশয়হীন শহর।

Delhi Waterlogging: টানা বৃষ্টি, শুকনো দিল্লির রাস্তা জলের তলায়, দেখুন ভিডিয়ো
রাজধানীতে বৃষ্টি (Photo Credits:ANI)

আরও একবার জলের তলায় দেশের রাজধানী শহর। দিল্লিকে বরাবর বলা হয় শুকনো শহর। বৃষ্টির আকাল, জলাশয়হীন শহর। কিন্তু সেই দিল্লিতে চলতি মরসুমে বারবার জলমগ্ন হতে দেখা যাচ্ছে। ক দিন আগে যমুনার জল ঢুকে পড়ে কার্যত বন্যা হয়ে যায় দিল্লির একটা বড় অংশ। নয়া সংসদ ভবন, সুপ্রিম কোর্ট চত্বরেও ঢুকে পড়ে জল।

যমুনায় জলস্তর বিপদসীমা অতিক্রম করার পরেই দিল্লি ভেসে গিয়েছিল। সেই আতঙ্ক কেটেছে। তবে গতকাল, শুক্রবার সারারাত বৃষ্টির পর ফের ভেসেছে দিল্লি। দিল্লির বদরপুর মেট্রো স্টেশনের সামনের রাস্তায় জল জমতে দেখা যায়।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2023 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).