Punjab CM: পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখজিন্দার সিং রানধাওয়া, ঘোষণা শীঘ্রই

সকাল থেকে টানটান নাটকের শেষ। অনেকগুলো নাম নিয়েই জল্পনা চলছিল। কিন্তু নানা কারণে কোনও নামই চূড়ান্ত হচ্ছিল না। অবশেষে কংগ্রেসের দীর্ঘ বৈঠকের পর ঠিক হল পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডেরা বাবা নানক কেন্দ্রের বিধায়ক সুখজিন্দর সিং রানধাওয়া (Sukhjinder Singh Randhawa)। সংবাদসংস্থার এএনআই সূত্রে খবর এমনই।

Punjab CM: পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখজিন্দার সিং রানধাওয়া, ঘোষণা শীঘ্রই
Sukhjinder Singh Randhawa. (Photo Credits: Twitter)

সকাল থেকে টানটান নাটকের শেষ। অনেকগুলো নাম নিয়েই জল্পনা চলছিল। কিন্তু নানা কারণে কোনও নামই চূড়ান্ত হচ্ছিল না। অবশেষে কংগ্রেসের দীর্ঘ বৈঠকের পর ঠিক হল পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী (Punjab New CM) হতে চলেছেন ডেরা বাবা নানক কেন্দ্রের বিধায়ক সুখজিন্দর সিং রানধাওয়া (Sukhjinder Singh Randhawa)। দুজন ডেপুটি মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সংবাদসংস্থার এএনআই সূত্রে খবর এমনই। গুরদাসপুরের বাসিন্দা ৬২ বছরের সুখজিন্দর সিং রানধাওয়া গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, এবং দলের তৃণমূল স্তরে জনপ্রিয় মুখ। গতকাল, দলের চাপে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন ক্যাপ্টেন অমরিন্দির সিং। আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন।

দেখুন ANI-র টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2021 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).