Punjab Congress Crisis: পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে অস্বীকার অম্বিকা সোনির
গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। শনিবার পঞ্জাবের কংগ্রেস বিধায়করা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ভার দলের সভানেত্রী সনিয়া গান্ধীর হাতেই দিয়েছেন।
পঞ্জাবের (Punjab) পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে অস্বীকার করছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি (Ambika Soni)। তাঁকে দলের তরফে অনুরোধ করা হয়। তবে দলের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন তিনি। অম্বিকা সোনি বলেন, আমি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছি। চণ্ডীগড়ে পার্টির লোকজন রয়েছে। সাধারণ সম্পাদক এবং পর্যবেক্ষকরা সব বিধায়কের মতামত নিচ্ছেন। আমি বিশ্বাস করি পঞ্জাবের মুখ্যমন্ত্রী একজন শিখের হওয়া উচিত।
ANI-র টুইট:
Delhi | I've declined the offer (to be the next Punjab CM). Party's exercise is going on in Chandigarh with the general secretary and observers are taking views of all MLAs. I believe Punjab CM face should be a Sikh: Congress MP Ambika Soni pic.twitter.com/1CqLaHscXm
— ANI (@ANI) September 19, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 19, 2021 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

