One Nation One Election: সারা দেশে এবার থেকে একটাই নির্বাচন, আলোচনার জন্য আজ বৈঠকে রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি (দেখুন টুইট)

আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সূত্রের খবর, এই জরুরি অধিবেশনেই ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation, One Election) বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার।

One Nation One Election: সারা দেশে এবার থেকে একটাই নির্বাচন, আলোচনার জন্য আজ বৈঠকে রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি (দেখুন টুইট)
One Nation One Election Photo Credit: Twitter@Indian_Analyzer

লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রের মোদী সরকার। সারা দেশে এবার থেকে একটাই নির্বাচন প্রক্রিয়ার পথে হাঁটতে চাইছে সরকার। 'এক দেশ এক নির্বাচন'। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সূত্রের খবর, এই জরুরি অধিবেশনেই ‘এক দেশ, এক নির্বাচন’ (One Nation, One Election) বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। তবে সেই বিল কতটা গ্রহনযোগ্য তা দেখার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটিও গঠিত হয়েছে বলে খবর। কেউ কেউ যেমন এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছেন, কেউ আবার এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন। তবে সূত্রের খবর আজ সেই কমিটির প্রথম অফিসিয়াল বৈঠক হতে চলেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাসভবনে। দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 06, 2023 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).