Rahul Gandhi Targets PM Modi: ‘ইন্দিরা গান্ধী একজন মহিলা ছিলেন, কিন্তু এই পুরুষের চেয়েও তাঁর সাহস বেশি ছিল’ ; রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী।

Rahul Gandhi Targets PM Modi: ‘ইন্দিরা গান্ধী একজন মহিলা ছিলেন, কিন্তু এই পুরুষের চেয়েও তাঁর সাহস বেশি ছিল’ ; রাহুল গান্ধী
Rahul Gandhi (Photo Credit: X)

নয়াদিল্লি: রাহুল গান্ধী (Rahul Gandhi) বিহারের নালন্দায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ করেছেন । তিনি বলেন, ইন্দিরা গান্ধী একজন মহিলা হয়েও মোদীর চেয়ে অনেক বেশি সাহসী ছিলেন। নরেন্দ্র মোদীকে তিনি ‘ডরপোক’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ১৯৭১-এ ইন্দিরা গান্ধী আমেরিকার চাপ সত্ত্বেও মাথা নত করেননি। মোদীর সাহস থাকলে বলুন যে ট্রাম্প 'অপারেশন সিন্দুর'-কে থামানোর জন্য বলেননি।’

আরও পড়ুন: Bihar Assembly Election 2025: 'চরম দুর্নীতিগ্রস্থ ২ পরিবারের দুই যুবরাজ মিথ্যের দোকান খুলে বসেছেন', রাহুল, তেজস্বীকে কড়া আক্রমণ মোদীর

রাহুল গান্ধী বলেন, ‘আমেরিকার রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে ৫০ বার অপমান করেছেন। ট্রাম্প বলেছেন, আমি মোদীকে ফোনে 'অপারেশন সিন্দুর' বন্ধ করতে বলেছিলাম। নরেন্দ্র মোদী দুই দিনের মধ্যে 'অপারেশন সিন্দুর' বন্ধ করে দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর সাহস নেই বলার, ‘আমেরিকার রাষ্ট্রপতি মিথ্যা বলছেন…’

নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 30, 2025 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).