Narendra Modi Arrives in Brunei: ব্রুনেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী, উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রিন্স হাজি আল

দীর্ঘ ৪০ বছরের এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই সফরে।

Narendra Modi Arrives in Brunei: ব্রুনেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী, উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রিন্স হাজি আল
PM Narendra Modi Arrives in Brunei (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দুদিনের সফরে আজ দুপুরে ব্রুনেই (Brunei) পৌঁছেছেন। দুই দেশের মধ্যে দীর্ঘ সময়ের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। তবে দীর্ঘ ৪০ বছরের এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেই সফরে গিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ব্রুনেইয়ের ক্রাউন প্রিন্স হাজি আল-মুহতাদি বিল্লাহ (Crown Prince Haji Al-Muhtadee Billah)। দ্বীপরাষ্ট্র ব্রুনেই তেল সমৃদ্ধ। সেখানে প্রায় ১৪ হাজার ভারতীয়ের বসবাস। প্রধানমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).