PM Modi Singapore Visit: কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সিঙ্গাপুরে সফরে প্রধানমন্ত্রী মোদী

সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বিরাট প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। একই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি ঘটছে। আশিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুর শীর্ষস্থানে রয়েছে। তাই এই সফরের গুরুত্ব দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ।

PM Modi Singapore Visit: কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সিঙ্গাপুরে সফরে প্রধানমন্ত্রী মোদী
Modi In Singapore Photo Credit: X@Airnewsalerts

ব্রুনেই সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুর পৌঁছেছেন।গত ৩ সেপ্টেম্বর(মঙ্গলবার) ব্রুনেই পৌঁছন মোদী। দুই দেশের মধ্যে দীর্ঘ ৪০ বছরের কূটনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ব্রুনেইয়ে পা রাখলেন। এরপর আজ সকালে ব্রুনেই থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং-এর আমন্ত্রণে তাঁর এই সিঙ্গাপুর সফর।উভয় নেতা ভারত – সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈষয়িক বিষয়গুলি নিয়েও মত বিনিময় করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রায় ৬ বছর পর সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বিরাট প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। একই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি ঘটছে। আশিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুর শীর্ষস্থানে রয়েছে। তাই এই সফরের গুরুত্ব দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ।

 

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).