Mizoram Stone Quarry Collapse: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অবিরাম বৃষ্টি, মিজোরামে ধসে পড়ল পাথের চাঁই, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ১০ জনের
ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছে বলে জানাচ্ছেন এক পুলিশ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে।
Mizoram Stone Quarry Collapse: মঙ্গলবার সাত সকালে মিজোরামে ধসে পড়ল বিশাল পাথরের চাঁই। মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মাঝে রাজধানী আইজলে পাথরের চাঁই ধসে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ঘূর্ণিঝড় রেমাল রাজ্য জুড়ে ধ্বংসযজ্ঞের পরে আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথুম এবং হ্লিমেনের মাঝে এদিন ভোর ৬টা নাগাদ ওই বিশাল পাথরের চাঁই ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছে বলে জানাচ্ছেন এক পুলিশ আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, অবিরাম বৃষ্টির কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে।
মিজোরামে ধসে পড়ল পাথর খনি...
10 people have died as a stone quarry collapsed on the outskirts of #Aizawl following incessant #rains. Police personnel are engaged in rescue operations. #Mizoram #landslide #stonequarry pic.twitter.com/AXhhsAYyFC
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) May 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2024 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

