Farmers Protests: খানাউরী সীমান্তে কৃষক সংগঠনের আন্দোলন, আমরণ অনশন!

দুপুর ১২টা থেকে কৃষকরা অনশন শুরু করেছেন।

Farmers Protests: খানাউরী সীমান্তে কৃষক সংগঠনের আন্দোলন, আমরণ অনশন!
Farmers Organisations hold Protests (Photo Credit: X)

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে আন্দোলন করা কৃষক সংগঠনগুলি (Farmers Organisations) আজ খানাউরী সীমান্তে (Khanauri Border) আন্দোলন শুরু করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে খানাউরী সীমান্তে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা। দুপুর ১২টা থেকে কৃষকরা অনশন শুরু করেছেন।  কৃষক সংগঠনের নেতা জগজিৎ সিং ডালেওয়াল বলেছেন যে তিনি কৃষকদের দাবি পূরণের জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। শেষ নিঃশ্বাস পর্যন্ত কৃষকের অধিকারের জন্য লড়াই করে যাবেন। ডালেওয়াল আরও বলেন, অনশনে যদি তিনি মারা যান, সরকার লিখিত দাবি মেনে না নেওয়া পর্যন্ত তার মরদেহ সীমান্তে রাখা হবে। দেখুন ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).