Earth Day 2024 Google Doodle: পৃথিবী দিবসে গুগল ডুডলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ বার্তা

সারা বিশ্বের ১৯৩টি দেশে পৃথিবী দিবস পালন হয়...

Earth Day 2024 Google Doodle: পৃথিবী দিবসে গুগল ডুডলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ বার্তা
Earth Day Google Doodle (Photo Credit: X)

Earth Day 2024: আজ পৃথিবী দিবস। প্রতি বছর ২২ এপ্রিল পৃথিবী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয়। ১৯৭০ সালের ২২ এপ্রিল ইউসকনসিনের সেনেটর গেলর্ড নেলসন মানুষের পরিবেশ সম্পর্কে আরও সচেতন করতে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেন। এরপর থেকে দিনটি বিশ্ব পৃথিবী দিবস হিসেবে পালন করা শুরু হয়। এখন সারা বিশ্বের ১৯৩টি দেশ পৃথিবী দিবস পালন করে।

পৃথিবী দিবস ২০২৪-এর জন্য গুগল ডুডল (Google Doodle) জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ বার্তা দিল।  প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং জীববৈচিত্র্যের ছবি দিয়ে দিনটি উদযাপন করেছে। তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জ থেকে ব্রাজিলের জাউ ন্যাশনাল পার্ক পর্যন্ত, ডুডল বিভিন্ন বাস্তুতন্ত্র ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলিকে প্রদর্শন করেছে৷ ডুডলে নাইজেরিয়ায় গ্রেট গ্রিন ওয়াল উদ্যোগ এবং অস্ট্রেলিয়ার পিলবারা দ্বীপপুঞ্জের প্রকৃতি সংরক্ষণাগারগুলিও দেখানো হয়েছে।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).