Google Map Directions: গুগল ম্যাপে ভরসা করে একি দুর্ভোগ! গাড়ি নিয়ে খালে পড়ল মহিলা, তারপর যা হল
কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। অন্ধকারে মহিলাও লক্ষ্য করেননি, গাড়ি গিয়ে সোজা পড়েছে খালে।
গুগল ম্যাপে (Google Map) ভরসা করে চরম দুর্ভোগের শিকার এক মহিলা। অল্পের জন্যে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। ২৫ জুলাই, শুক্রবার ভোরের দিকে নভি মুম্বইয়ের ধ্রুবতারা জেটি থেকে গাড়ি নিয়ে বেলাপুর ক্রিকের দিকে যাচ্ছিলেন ওই মহিলা। রাস্তা চেনেন না। তাই গুগল ম্যাপের জিপিএস ছিল তাঁর ভরসা। আর সেই গুগল ম্যাপই কাল হল। বেলাপুর থেকে উলওয়ে যাওয়ার সময়ে রাত ১টার দিকে ওই মহিলা ব্রিজে না উঠে তার পরিবর্তে ম্যাপের দেখানো পথ অনুসরণ করে ব্রিজের নীচের রাস্তায় ঢুকে পড়েন। কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। অন্ধকারে মহিলাও লক্ষ্য করেননি, গাড়ি গিয়ে সোজা পড়েছে খালে। স্থানীয় ডুবুরি নামিয়ে মহিলাকে গাড়ির মধ্যে থেকে বের করা আনা হয়েছে। এরপর ক্রেনের সাহায্যে খাল থেকে গাড়ি টেনে তোলা হয়।
গুগল ম্যাপে ভরসা করে চরম দুর্ভোগ
A woman following Google Maps directions in Navi Mumbai drove her car off the Dhruvatara jetty into the creek near Belapur early Friday.
By: @Raina_Assainar #NaviMumbai #Belapur #Accidents #rescue pic.twitter.com/NcZPejkTvL
— Free Press Journal (@fpjindia) July 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 8578 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

