Bareilly Accident: জিপিএস ম্যাপের দিক নির্দেশ অনুসরণ করে মৃত্যুর খাদে ৩

জিপিএসের দেখানো পথ অনুসরণ করে দ্রুতগতির গাড়ি নির্মীয়মাণ সেতু থেকে সোজা নীচে পড়ে। গাড়ির ভিতরে থাকা ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Bareilly Accident: জিপিএস ম্যাপের দিক নির্দেশ অনুসরণ করে মৃত্যুর খাদে ৩
Wrong GPS Navigation Leads Car Accident (Photo Credits: X)

অজানা গন্তব্যে পৌঁছনোর জন্যে আমরা প্রত্যেকেই কমবেশি জিপিএস ম্যাপ (GPS Map) ব্যবহার করে থাকি। আর সেই জিপিএস ম্যাপের দিক নির্দেশ অনুসরণ করতে গিয়ে মৃত্যুর খাদে পড়ল ৩। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে ঘটে এক চরম অঘটন। রবিবার ফরিদপুর থানা এলাকার খল্লাপুর দাতাগঞ্জ সড়কের একটি নির্মাণাধীন সেতু থেকে পড়ে যায় যাত্রীবাহী গাড়িটি। জিপিএসের দেখানো পথ অনুসরণ করে দ্রুতগতির গাড়ি নির্মীয়মাণ সেতু থেকে সোজা নীচে পড়ে। গাড়ির ভিতরে থাকা ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সেতুর নীচের জলজ খাদে পড়া গাড়ির ভিতর থেকে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

জিপিএসের দেখানো পথ অনুসরণ করে খাদে পড়ল গাড়ি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 4505 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).