Delhi Flood: ফুঁসছে যমুনা, বন্যায় ভেসে যাওয়ার আশঙ্কায় দিল্লির বাসিন্দারা (দেখুন ভিডিও)
বুধবার সকালে পুরাতন দিল্লির রেলসেতুর কাছে যমুনার জলস্তর বেড়ে ২০৭.১৮ মিটারে পৌঁছেছে। পরে দুপুরে তা বেড়ে ২০৭.৫৫ মিটারে পৌঁছে যায়, গত ১০ বছরে এই প্রথম বার এতটা জলস্তর বেড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে এই জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তারা। ফলে নিচু এলাকার পাশাপাশি আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।
লাগাতার ভারী বৃষ্টিপাত এবং হাথনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে যমুনা নদীর জলস্তর বাড়ছে , আর এই বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের রাজধানী বন্যা পরিস্থিতির মুখোমুখি।বুধবার (১২ জুলাই), যমুনা নদীর জলস্তর ২০৭.৭১ মিটার উচ্চতা স্পর্শ করেছে। ভেঙে গিয়েছে ৪৫ বছরের পুরানো রেকর্ড। এর আগে ১৯৭৮ সালে, যমুনার জলস্তর ২০৪.৭৯ মিটারে পৌঁছেছিল। যমুনার এই রেকর্ড ভাঙা উত্থানে দিল্লিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জলের স্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকার পাশাপাশি আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বাড়ছে।শহরের বেশ কয়েকটি এলাকায় যমুনার জল ঢুকে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। বেশ কয়েকটি জায়গায় জমতে শুরু করেছে জলও। দিল্লির সিভিল লাইন এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। জল বাড়তে শুরু করায় আইটিওর কাছে রিং রোড প্লাবিত হয়েছে।
#WATCH | Delhi | Water level of river Yamuna continues to rise; Ring Road near ITO flooded. pic.twitter.com/38YOHa1Be3
— ANI (@ANI) July 13, 2023
যমুনার জলস্তর বৃদ্ধিতে দিল্লির নিগম বোধ ঘাটের সংলগ্ন এলাকা ও নিচু এলাকাগুলিতেও জল ঢুকে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
#WATCH | The area near Nigam Bodh Ghat in Delhi gets flooded as river Yamuna overflows and floods low-lying nearby areas. pic.twitter.com/8briPb9rzq
— ANI (@ANI) July 13, 2023
পুরানো যমুনা সেতু যা 'লোহা পুল নামে পরিচিত সেখানেও জল জমে ব্যহত করছে জনজীবন।
#WATCH | Delhi: Rise in water level of river Yamuna after incessant rainfall & release of water from Hathnikund barrage
(Visuals from Old Yamuna bridge - 'Loha Pul') pic.twitter.com/cJTbe3uTmD
— ANI (@ANI) July 13, 2023
যমুনার জলস্তর আরও বেড়ে যাওয়ায় দিল্লির ভৈরন মার্গে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
#Watch | Flood-like situation in Bhairon Marg in Delhi as the water level in the swollen Yamuna rose further during the night. pic.twitter.com/Mw7FzDysvN
— NDTV (@ndtv) July 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 13, 2023 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

