BJP Leader Falls Into Yamuna River: যমুনার 'পরিষ্কার' জল খেতে গিয়ে নদীতে পড়লেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিয়ো

BJP Leader Falls Into Yamuna River: যমুনার 'পরিষ্কার' জল খেতে গিয়ে নদীতে পড়লেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিয়ো
BJP Leader Falls Into Yamuna River (Photo Credit: X/Screengrab)

রিল ভিডিয়ো (Reel Video) শ্যুট করতে গিয়ে যমুনায় পড়ে গেলেন বিজেপি নেতা। যমুনার (Yamuna River) জল কতখানি পরিষ্কার হয়েছে, তা দেখাতে গিয়ে নদীতে পড়ে যান দিল্লির (Delhi BJP Leader) বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং।  যমুনা নদীতে জল কতটা, তা বোঝাতে গিয়ে হঠাৎ পড়ে যান তিনি। যা দেখতেই রবীন্দ্র সিংয়ের সহযোগী তাঁকে আটকাতে যান। তবে কোনও কাজ হয়নি।

যমুনার পাড়ে গিয়ে ওই বিজেপি বিধায়ক বলতে শুরু করেন, জল খেয়ে তিনি দেখাবেন। যমুনার জল কতটা পরিষ্কার হয়েছে, তা বোঝানোর জন্য হাতে গ্লাস ধরে কাঁদার ভিতরে বসতে শুরু করেন তিনি। আর তখনই পা হড়কে নদীতে পড়ে যান রবীন্দ্র সিং।

রবীন্দ্র সিংয়ের ওই ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন আম আদমি পার্টির নেতা সঞ্জীব ঝা। তিনি লেখেন, দিল্লির বিজেপি নেতারা কীভাবে ফাঁকা প্রমিস করেন, তা দেখা যায় প্রকাশ্যে।

দেখুন আপ নেতা বিজেপি বিধায়কের নদীতে পড়ে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 28, 2025 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).