Delhi Fire: দিল্লির শিল্প এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, চারিদিক ধোঁয়ায় ধোঁয়া
শিল্প এলাকায় প্লাস্টিক কারখানার আশেপাশে অন্যান্য কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়।
Delhi Fire: দিল্লির নারেলার ভোরগড় শিল্প এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। তিনতোলা ওই কারখানার গোটা বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। চারিদিক ধোঁয়ায় ধোঁয়া। সোমবার সাতসকালে আগুন লাগে ওই প্লাস্টিক কারখানায়। এরপর খবর দেওয়া হয় দমকলে। শিল্প এলাকায় প্লাস্টিক কারখানার আশেপাশে অন্যান্য কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। তবে তার আগেই প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কীভাবে কারখানায় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় দমকল আধিকারিকদের কাছে।
আরও পড়ুনঃ চিনার পার্ক এলাকায় কাপড়ের কারখানায় আগুন, দাউদাউ করে জ্বলল, বিপুল ক্ষয়ক্ষতি
জ্বলছে দিল্লির প্লাস্টিক কারখানা...
#WATCH | Delhi: A massive fire broke out on three floors of a plastic factory in Narela's Bhorgarh Industrial Area. Attempts to douse the fire are underway. Further details awaited. pic.twitter.com/gpL3GILySU
— ANI (@ANI) May 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 06, 2024 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

