Air India Plane Crash: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া বিমানটিতে কোন কোন দেশের নাগরিক ছিলেন? তথ্য জানাল এয়ার ইন্ডিয়া
ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়া।
নয়াদিল্লি: আজ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 (আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক) আহমেদাবাদের (Ahmedabad) মেঘনি এলাকায় ভেঙে পড়েছে। এয়ার ইন্ডিয়া (Air India) নিশ্চিত করেছে যে আহমেদাবাদ থেকে লন্ডন (London) গ্যাটউইকগামী ফ্লাইট AI171 টেকঅফের কিছুক্ষণ পরে দুর্ঘটনার শিকার হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছে যে, আজ বেলা ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে ছেড়ে আসা বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আরও পড়ুন: Air India Flight Crash: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে মন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বললনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানাল এয়ার ইন্ডিয়া
Air India confirms that flight AI171, from Ahmedabad to London Gatwick, was involved in an accident today after take-off.
The flight, which departed from Ahmedabad at 1338 hrs, was carrying 242 passengers and crew members on board the Boeing 787-8 aircraft. Of these, 169 are…
— Air India (@airindia) June 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2025 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

