Gwalior: রেললাইনে ধাতব বস্তু রেখে দুর্ঘটনার পরিকল্পনা, বড়সড় বিপদের হাত থেকে বাঁচল মালবাহী ট্রেন, তদন্তে পুলিশ
রেললাইন থেকে আবারও উদ্ধার হল ধাতব বস্তু। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র স্টেশন থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে এই ধাতব বস্তুটি।
রেললাইন থেকে আবারও উদ্ধার হল ধাতব বস্তু। জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র স্টেশন (Gwalior Railway Station) থেকে কিছুটা দূরেই উদ্ধার হয়েছে এই ধাতব বস্তুটি। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল সাড়ে ৪টে নাগাদ একটি মালবাহী গাড়ির চালক ফোন করে আরপিএফে খবর দেয়। তারপর ঘটনাস্থলে আরপিএফের পুলিশ যায় এবং ডেপুটি স্টেশন ম্যানেজারকেও খবর দেওয়া হয়। ফলে স্টেশনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে চলে আসেন। সূত্রের খবর, গোয়ালিয়র স্টেশন থেকে ঢিল ছোড়া দুরত্বে রেল ট্র্যাকের ওপরে ধাতব বস্তুটি উদ্ধার হয়েছে। তবে কে বা কারা রেখেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইতিধ্যেই ওই বস্তুটি সরিয়ে দেওয়া হয়ছে এবং একটি মামলাও রুজু হয়েছে। সেই মামলার ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্ত। যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই খবর।
#WATCH | Gwalior, Madhya Pradesh | Police Station Incharge GRP Gwalior, MP Thakkar says, "On October 8, at 4:30 AM, a memo from the Deputy Station Manager, Gwalior Railway Station was received by GRP Police Station, Gwalior which was taken into investigation. After the… pic.twitter.com/xc0mq7J8z8
— ANI (@ANI) October 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 03:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

