Viral Video: মোবাইলে ডুবেছে দু-চোখ, মরতে মরতে বাঁচলেন বৃদ্ধ, দেখুন সাংঘাতিক ভিডিও

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মরতে মরতে বাঁচলেন বৃদ্ধ। আর একটু হলে তিনি গলে যাচ্ছিলেন লাইনের ফাঁকে। তবে সঠিক সময়ে দেবদূতের মতো আবির্ভাব ঘটল একজন আরপিএফ জওয়ানের।

Viral Video: মোবাইলে ডুবেছে দু-চোখ, মরতে মরতে বাঁচলেন বৃদ্ধ, দেখুন সাংঘাতিক ভিডিও
Accident Caught on Camera (Photo Credits: X)

প্ল্যাটফর্মে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এমনই মত্ত হয়ে পড়লেন বৃদ্ধ যে আস্ত ট্রেন স্টেশনে এসে দাঁড়াল তা টেরই পেলেন না তিনি। ট্রেন যখন ছেড়ে দিয়েছে তখন তাঁর হুঁশ হয়েছে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মরতে মরতে বাঁচলেন বৃদ্ধ। আর একটু হলে তিনি গলে যাচ্ছিলেন লাইনের ফাঁকে। তবে সঠিক সময়ে দেবদূতের মতো আবির্ভাব ঘটল একজন আরপিএফ জওয়ানের। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে যান ওই ব্যক্তি। লাইনের ফাঁকে গলে যাওয়ার মুহূর্তেই ওই আরপিএফ (RPF) বৃদ্ধকে টেনে তোলেন। এ যাত্রায় প্রাণ বেঁচে যায় বৃদ্ধর। প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে সেই দৃশ্য।

মরতে মরতে বাঁচলেন বৃদ্ধ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2025 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).