Andhra Pradesh Horror: মহিলাদের হোস্টেলের বাথরুমে লুকিয়ে রাখা ক্যামেরা, ভিডিয়ো বিক্রি ছেলেদের, প্রতিবাদে উত্তাল অন্ধ্র
অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় চাঞ্চল্যকর ঘটনা। বিজয়ওয়াড়ার কৃষ্ণা জেলার গুদিভাদার এক বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা বড় বিক্ষোভ-প্রতিবাদে নামল।
অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় চাঞ্চল্যকর ঘটনা। বিজয়ওয়াড়ার কৃষ্ণা জেলার গুদিভাদার এক বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা বড় বিক্ষোভ-প্রতিবাদে নামল। সেখানকার গার্লস হোস্টেলের বাথরুমে লুকিয়ে রাখা ছিল একটা ক্যামেরা। সেই ক্যামেরা থেকে পাওয়া ভিডিয়ো ছেলেদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়। এই ঘটনায় বি.টেক ফাইনাল বর্ষের ছাত্র বিজয়ের ফোন বাজেয়াপ্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার ল্যাপটপে কিছু আপত্তিকর ভিডিয়ো পাওয়া গিয়েছে বলে খবর।
গতকাল রাতে হওযা ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল হওয়া গোটা এলাকা। আমরা বিচার চাই, দোষীদের শাস্তি চাই-এই স্লোগানে প্রতিবাদে মুখর হয় পড়ুয়ারা। কলেজের বাইরে বিজয় নামের এক ছাত্র মহিলাদের হোস্টেলের বাথরুমের গোপন ক্যামেরায় তোলা ভিডিয়ো বিক্রি করছিল বলে অভিযোগ। তার ওপর চড়াও হয় কলেজের অন্য ছাত্রছাত্রীরা। আরও পড়ুন-RG Kar-এর ঘটনার পর প্রকাশ্যে রিপোর্ট, রাতের শিফটে নিরাপত্তার অভাববোধ করেন মহিলা জুনিয়র ডাক্তাররা
মহিলা হোস্টেলের বাথরুমে রাখা গোপন ক্যামেরায় তোলা ভিডিয়োর বিরুদ্ধে আন্দোলনে পড়়ুয়ারা
#AndhraPradesh horror: Massive protests erupt after girl students find hidden cameras in college ; videos sold to boys
Know more🔗https://t.co/JPzpoAIDyP pic.twitter.com/aPBz0EJ0Jl
— The Times Of India (@timesofindia) August 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

