Andhra Pradesh:বন্যা বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ, হেলিকপ্টারে চেপে দুর্গতদের মুখে খাবার তুলে দিচ্ছে এনডিআরএফ, দেখুন ভিডিয়ো

বিশেষ করে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বিজয়ওয়াড়ায়। এ বার আকাশপথে বন্যা দুর্গতদের পরিষেবা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Andhra Pradesh:বন্যা বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ, হেলিকপ্টারে চেপে দুর্গতদের মুখে খাবার তুলে দিচ্ছে এনডিআরএফ, দেখুন ভিডিয়ো
হেলিকপ্টারে চেপে দুর্গতদের মুখে খাবার তুলে দিচ্ছে এনডিআরএফ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ(Andhra Pradesh)। দু'দিনের লাগাতার বৃষ্টিতেই(Heavy Rain) বন্যা(Flood) পরিস্থিতি তৈরি হয়েছে সে রাজ্যে। জলের তলায় বহু এলাকা। নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বিজয়ওয়াড়ায়। এ বার আকাশপথে বন্যা দুর্গতদের পরিষেবা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(NDRF)। হেলিকপ্টারে (helicopter)ঘুরে-ঘুরে বন্যাবিধ্বস্ত অঞ্চলের মানুষজনকে খাবার, পানীয় জল সহ প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা।

হেলিকপ্টারে চেপে দুর্গতদের মুখে খাবার তুলে দিচ্ছেন এনডিআরএফ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).