Sharad Pawar: শরদ পওয়ারকে জন্মদিনের শুভেচ্ছা মমতার

দুজনের একটা বড় মিল আছে। দুজনেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে জাতীয় রাজনীতিতে দারুণরকম প্রাসঙ্গিক আছেন। একজন এনসিপি প্রধান শরদ পওয়ার, অন্যজন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Sharad Pawar: শরদ পওয়ারকে জন্মদিনের শুভেচ্ছা মমতার
West Bengal CM Mamata Banerjee and NCP chief Sharad Pawar (Photo: ANI)

দুজনের একটা বড় মিল আছে। দুজনেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে জাতীয় রাজনীতিতে দারুণরকম প্রাসঙ্গিক আছেন। দুজনেই বিজেপিকে হারিয়ে রাজ্যের ক্ষমতা থেকে দূরে রাখতে পেরেছেন। একজন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar), অন্যজন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুজনের সম্পর্কটাও দারুণ মধুর। মমতাকে নিয়ে বারবার প্রশংসাসূচক কথা বলেন শরদ পওয়ার। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে মমতা এখন এনসিপি, শিবসেনাদের কাছে টেনেই জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নিতে চাইছেন।

আজ, রবিবার এনসিপি প্রধান তথা ভারতীয় রাজধানীর অন্যতম বড় নেতা শরদ পওয়ারের ৮১ তম জন্মদিন। শরদ পওয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা লিখলেন, "সব সময় আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। শুভ জন্মদিন শরদ পওয়ার জি।"আরও পড়ুন : মাত্র ২ ঘণ্টায় শনাক্ত হবে ওমিক্রন, আইসিএমআর-র নতুন টেস্টিং কিট তৈরি হচ্ছে কলকাতায়

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 12, 2021 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).