Mahua Moitra Moves SC: একতরফা সিদ্ধান্তে লোকসভা থেকে বহিষ্কার! সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মহুয়া
লোকসভার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিকভাবে মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
গত ৮ ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে খারিজ হয়েছিল তাঁর সাংসদ পদ। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সাংসদদের লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়ার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে এথিক্স কমিটি একটি রিপোর্ট পেশ করেছিল সংসদে।সেই রিপোর্টের সুপারিশের ভিত্তিতেই ভোটাভুটির মাধ্যমে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। বহিষ্কারের পর বলেছিলেন লড়াই চালিয়ে যাবেন। সেই মতো আজকে সাংসদ পদ খারিজের বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিকভাবে মামলা দায়ের হয়েছে। শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। লোকসভায় আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে না দিয়ে যেভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তীব্র নিন্দা জানান মহুয়া।
Trinamool Congress leader Mahua Moitra moves Supreme Court against expulsion from Lok Sabha over 'cash-for-query' allegations
(file photo) pic.twitter.com/CVoL94Tz7l
— ANI (@ANI) December 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 11, 2023 03:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

