Parliament Building Security Breach: পাঁচিল টপকে সংসদ ভবনে ঢুকে পড়ল সন্দেহজনক ব্যক্তি

সংসদ ভবনে ফের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ এক ব্যক্তির গাছের ডাল ধরে পাঁচিল টপকে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। তবে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করে।

Parliament Building Security Breach: পাঁচিল টপকে সংসদ ভবনে ঢুকে পড়ল সন্দেহজনক ব্যক্তি
PM-Ministers-MPs enter New Parliament Building (Photo Credits: ANI)

Parliament Building Security Breach:  দিল্লির সংসদ ভবনে ফের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ এক ব্যক্তির গাছের ডাল ধরে পাঁচিল টপকে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। তবে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করে। কেন সে এভাবে সংসদ ভবনে ঢুকল। সে কোথা থেকে এসেছে। তা নিয়ে সেই ব্যক্তিকে জেরা করা হচ্ছে। সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠছে। এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন সাধারণ মানুষ পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়তে পারে, তা নিয়ে দফায় দফায় বৈঠক করছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে অতিরিক্ত নজরদারি, সিসিটিভি ক্যামেরা ও টহলদারি বাড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).