Narendra Modi: '২০১৪ সালের আগে জঙ্গিরা ভারতে প্রবেশ করে হামলা চালাত', বিরোধীদের আক্রমণ মোদীর

Narendra Modi: '২০১৪ সালের আগে জঙ্গিরা ভারতে প্রবেশ করে হামলা চালাত', বিরোধীদের আক্রমণ মোদীর
Narendra Modi (Photo Credit: Twitter)

লোকসভায় বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একের পর এক আক্রমণ করেন বিরোধীদের। প্রধানমন্ত্রী যখন আক্রমণ শুরু করেন, বিরোধীরা প্রবল হইহট্টগোল জুড়়ে দেন।  বিরোধীদের প্রবল হট্টগোলের মাঝে মোদী বলেন, ২০১৪ সালের আগে জঙ্গিরা যখন তখন ভারতে পরবেশ করে হামলা চালাত। যেখানে ইচ্ছা জঙ্গিরা হামলা চালাত  আর তার জেরে নীরিহ মানুষের প্রাণ যেত। দেশের যে কোনও প্রান্তে হামলা চালাত জঙ্গিরা এবং সরকার চুপ করে হাত গুটিয়ে বসে থাকত বলে অভিযোগ করেন মোদী। কিন্তু ২০১৪ সালের পর থেকে ভারত শত্রুদের ঘরে প্রবেশ করে তাদের মারতে শুরু করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Narendra Modi: 'তুষ্টিকরণ নয়, সন্তুষ্টিকরণের বিচার নিয়ে চলি', লোকসভায় মোদীর ভাষণের সময় প্রবল হট্টগোল বিরোধীদের

শুনুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).