Loksabha Election 2024: রায়বেরিলিতে রাহুলকে দেখতেই 'গো ব্যাক' স্লোগান, উঠল 'জয় শ্রীরাম ধ্বনিও', দেখুন
রায়বেরিলির একটি বুথে রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রবেশ করতেই, স্লোগান দিতে শুরু করেন বিজেপির কর্মী, সমর্থকরা। রায়েবেরিলির বুথে রাহুল গান্ধীকে দেখতেই যেমন 'গো ব্যাক' স্লোগান ওঠে, তেমনি কংগ্রেস সাংসদকে দেখে কেউ কেউ 'জয় শ্রীরাম' ধ্বনিও দিতে শুরু করেন। যদও রাহুল গান্ধীকে এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। বিজেপি সমর্থকদের স্লোগানবাজির মাঝেই রাহুল গান্ধী বুথে প্রবেশ করেন এবং পরিস্থিতি দেখভাল করেন। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমেঠিতে পরাজিত হন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকে জয়ী হলেও, আমেঠিতে পরাজিত হন রাহুল। ফলে এ বছের আমেঠির পরিবর্তে রায়বেরিলি থেকে ভোটে দাঁড়ান সোনিয়া-পুত্র।
দেখুন ভিডিয়ো...
Raebareli, Uttar Pradesh: At the Gandhi Inter College booth in Bachhrawan, BJP supporters raised slogans against Rahul Gandhi, chanting "Rahul Gandhi should go back" and "Jai Shri Ram." Rahul Gandhi had come to inspect the booth after visiting Churua Temple. pic.twitter.com/y329Yymfoz
— IANS (@ians_india) May 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2024 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

