Loksabha Election 2024: ভোট দিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ এষা, হেমা-কন্যা বললেন, 'দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী'

ষা দেওল রাজনীতিতে যোগ দিতে পারেন। সম্প্রতি এমনই ইঙ্গিত দেন বিজেপির বিদায়ী সাংসদ হেমা মালিনী। তবে এষা দেওল কবে রাজনীতিতে যোগ দেবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানি হেমা মালিনী।

Loksabha Election 2024: ভোট দিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ এষা, হেমা-কন্যা বললেন, 'দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী'
Esha Deol, PM Modi (Photo Credit: ANI/Twitter)

 মুম্বই, ২০ মে: সবাই ভোট দিন। কেউ  ভোট দেওয়া থেকে বঞ্ছিত হবেন  না। মুম্বইতে নিজের ভোট দিয়ে সাধারণ মানুষের কাছে এমন আবেদন করেন হেমা মালিনী কন্যা-এষা দেওল। এষা (Esha Deol) বলেন, প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের মানুষের জন্য তিনি অনেক কাজ করছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিকস্তরেও বহু কাজ মোদী করছেন বলে প্রশংসা করেন মথুরার বিজেপি প্রার্থী কন্যা। ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোদী। এমনও মন্তব্য করেন অভিনেত্রী এষা দেওল। প্রসঙ্গত সোমবার মা হেমা মালিনীর সঙ্গে বেরিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এষা দেওল।

শুনুন কী বললেন এষা দেওল...

 

প্রসঙ্গত এষা দেওল রাজনীতিতে যোগ দিতে পারেন। সম্প্রতি এমনই ইঙ্গিত দেন বিজেপির বিদায়ী সাংসদ হেমা মালিনী। তবে এষা দেওল কবে রাজনীতিতে যোগ দেবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানি হেমা মালিনী। তবে রাজনীতিতে যোগ দেওয়ার তোড়জোড় ভোট দিয়ে মোদীর প্রশংসা করেই কি শুরু হেমা-ধর্মেন্দ্র কন্যা এষার? এমন প্রশ্ন তুলছেন অনেকেই।

(The above story first appeared on LatestLY on May 20, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).