Mallikarjun Kharge: সুস্থ হতেই দলীয় কাজে ব্যস্ত মল্লিকার্জুন খাড়গে, ছবি শেয়ার করলেন কেসি বেনুগোপাল
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বর্তমানে কর্ণাটকের বাসভবনেই রয়েছেন তিনি।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। বর্তমানে কর্ণাটকের বাসভবনেই রয়েছেন তিনি। তবে বাড়ি ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। শুক্রবার সকাল থেকেই দলীয় কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এদিন তাঁর সঙ্গে দেখা করলেন লোকসভার সাংসদ কেসি বেনুগোপাল। তিনি ছবি শেয়ার করে জানান, মল্লিকার্জুন খাড়গে সম্পুর্ণ সুস্থ রয়েছেন এবং তিনি কাজে ফিরেছেন। প্রসঙ্গত, সম্প্রতি বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খাড়গে। তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা।
দেখুন পোস্ট
Congress General Secretary (Organisation) K.C. Venugopal tweets, "Called upon Congress President Mallikarjun Kharge in Bangalore today. Glad to learn that he is hail and hearty after his medical procedure, and he is back to work and at the helm of party affairs! Wishing him… pic.twitter.com/oqHKl94FEj
— IANS (@ians_india) October 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 03, 2025 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

