Shocking Video: বাইকের সঙ্গে ঘোড়া বেধে নিয়ে যাওয়া হচ্ছে, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল

Shocking Video: বাইকের সঙ্গে ঘোড়া বেধে নিয়ে যাওয়া হচ্ছে, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল
Man Tied Horse With His Bike (Photo Credit: X/Screengrab)

বেঙ্গালুরুতে (Bengaluru) দেখা গেল এক অদ্ভুদ ছবি। যেখানে এক মোটর বাইক আরোহীকে দেখা যায়, গাড়ির সঙ্গে একটি ঘোড়াকে বেধে নিয়ে যেতে। বাইকের সঙ্গে ঘোড়া বেধে, তাকে নির্মমভাবে টেনে নিয়ে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে। ঘোড়াকে বাইকের সঙ্গে শক্ত করে বেধে, তারপর দু চাকা চালিয়ে, হাতে মোবাইল ফোন নিয়ে ওই ব্যক্তিকে যেতে দেখা যায়। মাথায় হেলমেট না পরে, হাতে মোবাইল নিয়ে যেভাবে ঘোড়ার সঙ্গে বাইকে বেধে ওই ব্যক্তিকে চালিয়ে নিয়ে যেতে দেখা যায়, সেই ভিডিয়ো (Viral Video) প্রকাশ্যে আসতেই তা নিয়ে চরম সমালোচনা শুরু হয়।

অবলা পশুর উপর কেন এইভাবে প্রকাশ্যে অত্যাচার করা হচ্ছে,তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। পাশপাশি এই নির্মমতা দেখে অনেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছেন।

আরও পড়ুন: Student Death Video: স্কুলের ব্যালকনি থেকে ঝাঁপ পড়ুুয়ার, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিজের প্রাণ কেন নিল এভাবে, ভিডিয়ো নিয়ে তোলপাড়

দেখুন কীভাবে বাইকের সঙ্গে ঘোড়া বেধে নিয়ে যাওয়া হচ্ছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 03, 2025 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).