Jammu & Kashmir: নিরাপত্তা বাহিনির গতিবিধি সম্পর্কে তথ্য জঙ্গিদের, বারামুলা থেকে আটক তিন সন্দেহভাজন (দেখুন ছবি)
তথ্যের ভিত্তিতে বারামুলা থানায় ইউ এ পি এর আওতায় একটি মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে ওই তিনজনকে বারামুলা ওল্ড টাউন থেকে ধরা হয় তাদের জেরা করে তিনটি হ্যান্ড গ্রেনেড এবং আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়
কাশ্মীর উপত্যকার বারামুলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে লস্কর -ই- তৈবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্ত্রাসে সহযোগী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গ্রেনেড এবং আপত্তিকর সামগ্রী। বারামুলা শহরের এই তিন ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গতিবিধির সম্পর্কে তথ্য জঙ্গিদের দিয়েছিল বলে জানা যায়। আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে জঙ্গিরা তাদের সীমান্তের ওপারের সহযোগীদের নিয়ে বারামুলায় শান্তি প্রক্রিয়া তে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল।এই তথ্যের ভিত্তিতে বারামুলা থানায় ইউ এ পি এর আওতায় একটি মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে ওই তিনজনকে বারামুলা ওল্ড টাউন থেকে ধরা হয় তাদের জেরা করে তিনটি হ্যান্ড গ্রেনেড এবং আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়।
#JammuAndKashmir : Police along with security forces arrested three terror associates linked with the proscribed terror outfit Lashkar-e-Taiba and recovered incriminating material and grenades from their possession in #Baramulla. pic.twitter.com/GUmh3sU89V
— All India Radio News (@airnewsalerts) April 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 12, 2024 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

