Jammu Kashmir: ফের অশান্ত কাশ্মীর, এরই মাঝে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে উদ্ধার ৪৯ রাউন্ড গোলাবারুদ, দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বিএসএফ।
নয়াদিল্লিঃ বিগত বেশকিছু দিন ধরে অশান্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর (Jammu Kashmir)। প্রায় রোজই চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। আজ, বুধবার কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলায় অভিযান চালিয়ে এক জঙ্গিকে (Terrorist) নিকেশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। আর এরই মধ্যে ভারত-পাকিস্থান সীমান্ত (India Pakistan Border), কাশ্মীরের সাম্বা জেলার (Samba District) বেইন গালাদ গ্রাম থেকে উদ্ধার হল ৪৯ রাউন্ড গোলাবারুদ। এগুলি ৩০৩ রাইফেলের বলে জানানো হয়েছে সেনার তরফে। গ্রামবাসীরাই এই গোলাবারুদগুলি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং বিএসএফ।
দেখুন ভিডিয়ো
Jammu and Kashmir: In Samba, 49 rounds of .303 rifle ammunition were found by locals in a well at Bain Galad village near the Indo-Pakistan border. The Jammu and Kashmir Police and BSF seized the ammunition and are investigating the incident pic.twitter.com/11JgULiycQ
— IANS (@ians_india) July 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

