Assam: অসমের সীমান্ত থেকে উদ্ধার ৬ কোটি টাকার মাদক, আটক এক বাংলাদেশী নাগরিক
এবার অসম-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ৬ কোটি টাকার নিষিদ্ধ মাদক। বুধবার সকালে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির থেকে উদ্ধার হয় ২২ হাজার ইয়াবা ট্যাবলেট।
এবার অসম-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ৬ কোটি টাকার নিষিদ্ধ মাদক। বুধবার সকালে অসমের (Assam) শ্রীভূমির শেখরবন্দ সীমান্ত এলাকায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির থেকে উদ্ধার হয় ২২ হাজার ইয়াবা ট্যাবলেট। ধৃত ব্যক্তিকে জেরা করে জানা যায় অভিযুক্ত এদেশের নাগরিক নয়। মাদক পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক হয় বাংলাদেশের সিলেট জেলার জাকসান থানার কাপনা গ্রামের সেলিম আহমেদ নামে এক ব্যক্তি। তাঁকে ইতিমধ্যেই অসম পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সেই সঙ্গে ওই এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।
দেখুন ভিডিয়ো
22,000 Yaba tablets 💊 ₹6.6 Cr worth 💸 Now off the streets🚨@sribhumipolice and @BSF_India didn’t knock, they stormed Sekharbondh, seized 22,000 Yaba Tablets and arrested one peddler. #AssamAgainstDrugs pic.twitter.com/LUFPUDvpPG
— Himanta Biswa Sarma (@himantabiswa) October 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 15, 2025 09:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

