Jackal Attack in Madhya Pradesh: রাতের অন্ধকারে শিয়ালের হামলা, বসতি এলাকায় ভয় ধরাচ্ছে মানুষখেকোর দল
রাতের অন্ধকারে এলাকায় অবাধে ঘুরে বেরাচ্ছে শিয়াল। মানুষজন দেখতে পেলেই শিকার করার জন্যে তেড়ে আসছে।
উত্তরপ্রদেশের বহরাইচে মানুষখেকো নেকড়ের (Wolf) আতঙ্কে তটস্থ এলাকাবাসী। বহরাইচে নেকড়ের পর এবার মধ্যপ্রদেশে শিয়ালের (Jackal) হানা। রাতের অন্ধকারে এলাকায় অবাধে ঘুরে বেরাচ্ছে শিয়াল। মানুষজন দেখতে পেলেই শিকার করার জন্যে তেড়ে আসছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সেহরের সাঘনিয়া পঞ্চায়েত এলাকায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সোমবার সন্ধ্যায় স্থানীয় দুই যুবকের উপর আচমকা হামলা করে শিয়াল (Jackal Attack)। কোনরকমে ধ্বস্তাধস্তি করে হামলাকারী শিয়ালের থেকে প্রাণ বাঁচান তাঁরা। আহত দুই যুবকের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। উল্লেখ্য, গত কয়েকদিনে মধ্যপ্রদেশের একাধিক জেলায় শিয়ালের হানা দেখা গিয়েছে। প্রথম স্থানীয়রা তাঁদের নেকড়ে ভেবে ভুল করলেও পড়ে জানা যায় এগুলো মানুষখেকো শিয়াল। যদিও বন দফতরের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
শিয়াল হামলার সিসিটিভি ফুটেজ...
CCTV में कैद आदमखोर सियार
आदमखोर सियार का हमला सीसीटीवी में कैद
दो लोगों पर सियार ने किया था हमला #Sehore #Jackal @DivyaTiwari57 pic.twitter.com/gcLjIO0spt
— Zee Uttar Pradesh Uttarakhand (@ZEEUPUK) September 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

