Coronavirus Cases In India: দেশে ফের ৩৫ হাজরের উপরে দৈনিক সংক্রমণ, ডেল্টা প্লাসের থাবা অব্যাহত

ফের বাড়ল দৈনিক সংক্রমণ৷ মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩৫ হাজার ১৭৮ জন৷

Coronavirus Cases In India: দেশে ফের ৩৫ হাজরের উপরে দৈনিক সংক্রমণ, ডেল্টা প্লাসের থাবা অব্যাহত
ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

ফের বাড়ল দৈনিক সংক্রমণ৷ মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৩৫ হাজার ১৭৮ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৩৭ হাজার ১৬৯ জন৷ একদিনে করোনার বলি ৪৪০ জন৷ ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল দৈনিক মৃত্যুও৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন৷ এখনও পর্যন্ত কোভিডকে জয় করেছেন ৩ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৯২৩ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ লাখ ৬৭ হাজার ৪১৫টি৷ দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জন৷ টিকাকরণের আওতা এসেছেন ৫৬ কোটি ৬ লাখ ৫২ হাজার ৩০ জন৷

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 2021 10:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).