Covid-19: ভয় ধরাচ্ছে করোনা, দেশের রাজধানীতে আক্রান্ত পাঁচশোর কাছে, দেশে ৪ হাজারের দোরগড়ায়

গত ২৪ ঘণ্টায় ভারতে ২০৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪ জন। সবচেয়ে বেশি মানুষ কোভিডে আক্রান্ত রয়েছেন কেরলে (সক্রিয় আক্রান্ত ১৪৩৫ জন)।

Covid-19: ভয় ধরাচ্ছে করোনা, দেশের রাজধানীতে আক্রান্ত পাঁচশোর কাছে, দেশে ৪ হাজারের দোরগড়ায়
Covid 19 (Photo Credits: IANS)

Delhi Covid-19: দেশে ফের কোভিড-১৯-এর চোখরাঙানি। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কয়েক দিন আগে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দুশোর কাছাকাছি ছিল। আজ, সোমবার দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৯৬১ জন। এমনটাই জানিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। দেশের আক্রান্তদের মধ্য়ে সবচেয়ে দ্রুত হারে বাড়ছে রাজধানী দিল্লিতে। ভারতে রাজধানী শহরে এখন ৪৮৩ জন কোভিড পজেটিভ। দিল্লিতে চলতি বছর করোনা আক্রান্ত হয়ে মোট ৭ জন মারা গিয়েছেন। চলতি করোনার ঢেউয়ে দিল্লিতে কোভিড-১৯-এর কারণে মারা গিয়েছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ২০৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪ জন। সবচেয়ে বেশি মানুষ কোভিডে আক্রান্ত রয়েছেন কেরলে (সক্রিয় আক্রান্ত ১৪৩৫ জন)।

দিল্লি সহ দেশজুড়ে বাড়ছে করোনা ভাইরাস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 02, 2025 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).