Snowfall: কলকাতায় শীতের বিদায়ের মুখে লাহুল-স্পিতিতে তীব্র তুষারপাত, বন্ধ তিনটি জাতীয় সড়ক
শীত বিদায় নিতে চলেছে কলকাতা থেক। দেশের বিভিন্ন জায়গাতেই শীত টাটা বাই বাই করছে।
শীত বিদায় নিতে চলেছে কলকাতা থেক। দেশের বিভিন্ন জায়গাতেই শীত টাটা বাই বাই করছে। কিন্তু হিমাচলপ্রদেশে এই মাঝ ফেব্রুয়ারিতেও ব্যাপক ঠান্ডা। হিমাচলের ছবির মত সুন্দর জেলা লাহুল-স্পিতিতে ব্যাপক তুষারপাত। ভারতের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত কিন্নানুর, লাহুল-স্পিতিতে নতুন করে শুরু হওয়া তুষারপাতের মাত্রা এতটাই বেশী যে সেখানের সব বাড়ি, রাস্তায় বরফ পড়ে আটকে গিয়েছে। লাহুলের চারিদিকে শুধুই বরফ আর বরফ।
লাহুল-স্পিতি, কিন্নানুর, ছাম্বা এবং কুলুতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তুষারপাত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর ফলে সেখানকার তিনটি জাতীয় সড়ক সহ ২১৬টি রাস্তা পুরোপুরি বন্ধ। বেশ কিছু জায়গায় জলের সরবরাহ বন্ধ। আরও পড়ুন-কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা হরিণালয়ের টিকিট কত, কী কী থাকছে, তৈরিতে খরচ কত হল
দেখুন ছবিতে
Himachal Pradesh | Houses and buildings covered with a layer of snow in Lahaul-Spiti district. pic.twitter.com/DLaTz503kv
— ANI (@ANI) February 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 11, 2023 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

