Sikkim Receives Snowfall Video: যাবেন নাকি সিকিমে এখন? বরফে ঢেকে গেল নাথুলা-সহ পূর্ব সিকিম, দেখুন

Sikkim Receives Snowfall Video: যাবেন নাকি সিকিমে এখন? বরফে ঢেকে গেল নাথুলা-সহ পূর্ব সিকিম, দেখুন
Snowfall In East Sikkim (Photo Credit: X/Screengrab)

উত্তর সিকিমে (North Sikkim) সম্প্রতি ভয়াবহ ধ্বস (Landslide) নামে। উত্তর সিকিমে ভয়াবহ ধ্বসের জেরে প্রায় ১ হাজার পর্যটক সেখানে আটকে পড়েন। পর্যটকদের ২০০ গাড়ি সেখানে আটকে পড়ে।  পর্যটকদের ২০০ গাড়ি এবং ১ হাজার পর্যটককে সেখান থেকে জোরকদমে উদ্ধারের কাজ শুরু হয়। উত্তর সিকিমে ভয়াবহ ধ্বসের পর যখন পরিস্থিতি ক্রমাগত স্বাভাবিক হচ্ছে, সেই সময় পূর্ব সিকিম (East Sikkim) যেন সেজে উঠল। বৈশাখের মাঝামাঝি সময়ে এবার পূর্ব সিকিমে জোর কদমে তুষারপাত (Snowfall) শুরু হয়। যার জেরে নাথুলা-সহ গোটা এলাকা প্রায় সাদা হয়ে যায়। এপ্রিলের  শেষে হঠাৎ করে পূর্ব সিকিমের বহু জায়গায় বরফ পড়তে শুরু করলে, তা যেন একেবারে অন্য রূপ তৈরি করে। ফলে পূর্ব সিকিম ফের নতুুন করে পর্যটকে ভরে উঠবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: Landslide In Sikkim: সিকিমে ভয়াবহ ধ্বস, কাঁদামাটিতে রাস্তায় আটকে ১ হাজার পর্যটক, গাড়ি; দেখুন ভিডিয়ো

দেখুন বরফে সাদা পূর্ব সিকিমের বিভিন্ন অংশ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).