Japan’s Hottest Day Ever: জাপান অনুভব করছে দেশের সর্বকালের সবচেয়ে গরম দিন, এত তাপপ্রবাহ দেখেনি সূর্যোদয়ের দেশ
এত গরম এর আগে কখনও পড়েনি মাউন্ট ফুজির দেশে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জাপানে এবার তাপমাত্রার পারদ সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছল।
Japan’s Hottest Day Ever: এমনিতে জাপানকে পর্যটকরা চেনেন তুষারপাতের সুন্দর দেশ হিসাবে। শীতকালে জাপানের তুষারপাতের দৃশ্য যে কোনও মানুষের মন ভাল করে দেয়। কিন্তু সূর্যোদয়ের সেই দেশে এবার রেকর্ড গরম। এত গরম এর আগে কখনও পড়েনি মাউন্ট ফুজির দেশে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জাপানে এবার তাপমাত্রার পারদ সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছল। আজ, মঙ্গলবার জাপানের ইসেসাকি শহর সহ বেশ কয়েকটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়। স্বাভাবিকের তুলনায় যা অন্তত ৫ ডিগ্রি বেশি। এত গরম সেখানে আগে কখনও পড়েনি।
জাপানের আবহাওয়া দফতরের পূর্বাভাস সেখানকার তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে অন্তত ২ ডিগ্রি বাড়তে পারে। গত সপ্তাহে পশ্চিম হায়াগো প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। তখন বলা হয়েছিল, জাপানে এটাই সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু এবার গত সপ্তাহের রেকর্ডও ভাঙল। রাজধানী টোকিও-তেও গরম সহ্যের সীমা ছাড়িয়েছে। গলদঘর্ম অবস্থায় অফিস, কাজে চলেছেন সেখানকার মানুষ। আজ, মঙ্গলবার দুপুরে টোকিরও সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যায়।
দেখুন খবরটি
Japan sets new record high temperature of 41.8Chttps://t.co/ahpK7KV3Rs pic.twitter.com/AKV3NfzxV1
— AFP News Agency (@AFP) August 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2025 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

