Air India Flight: ফের এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট, এবার কেবিনের এসির সমস্যায় টোকিও থেকে দিল্লির বিমানের অবতরণ কলকাতায়

এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট অব্য়াহত। রবিবার এয়ার ইন্ডিয়ার AI357 বিমানটি টোকিও থেকে দিল্লির মধ্যে চলাচলকারী বিমানে বিভ্রাট হওয়ায় কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে অবতরণ করানো হল।

Air India Flight: ফের এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট, এবার কেবিনের এসির সমস্যায় টোকিও থেকে দিল্লির বিমানের অবতরণ কলকাতায়
Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

Air India Flight: এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট অব্য়াহত। রবিবার এয়ার ইন্ডিয়ার AI357 বিমানটি জাপানের টোকিও (Tokyo) থেকে দিল্লি (Delhi)-র মধ্যে চলাচলকারী বিমানে বিভ্রাট হওয়ায় কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে অবতরণ করানো হল। বিমানটির কেবিনে এয়ার কন্ডিশনার ঠিকমত কাজ না করায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কোনও ঝুঁকি না নিয়ে দিল্লির অপেক্ষা না করে, কলকাতাতেই অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার বিমানটি। টোকিও-র হানেদা বিমানবন্দর থেকে উড়ে এসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটির। কলকাতায় নামার পর বিমানটির টেকনিক্য়াল পরীক্ষা হয়।

বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, "২৯ জুন হানাদা থেকে দিল্লির উদ্দেশ্য যাওয়া এয়ার ইন্ডিয়া-র AI357 ফ্লাইটটির কেবিনে উষ্ণ তাপমাত্রা অনুভূত হওয়ায় সতর্কতামূলকভাবে কলকাতায় অবতরণ করে। বিমানটি নিরাপদে কলকাতায় নামে এবং বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে"। অন্য একটি বিমানে যাত্রীদের কলকাতা থেকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়া।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 29, 2025 10:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).