Madhya Pradesh Firecracker Factory Fire: মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মোদীর
মধ্যপ্রদেশের হারদায় এক বাজি কারখানায় ভয়বাহ বিস্ফোরণ। হরদা জেলার বারাগড় গ্রামে এই অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, গুরুতর জখম শতাধিক।
মধ্যপ্রদেশের হারদায় এক বাজি কারখানায় ভয়বাহ বিস্ফোরণ। হরদা জেলার বারাগড় গ্রামে এই অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, গুরুতর জখম শতাধিক। দমকলের বিশাল বাহানী বহু চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এই বিস্ফোরণ কাণ্ডে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন মোদী।
কী করে এত বড় বিস্ফোরণ ঘটল তা নিয়ে কাঠগড়ায় উঠেছে মধ্যপ্রদেশের প্রশাসন। বাংলার এগরা-পিংলা ও দত্তপুকুরে এমন ধরনের বাজির কারখানায় বিস্ফোরণের পর বিরোধীরা বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছিলেন।
দেখুন খবরটি
Harda firecracker factory fire | PM Narendra Modi announces Rs 2 lakhs from PMNRF to the next of kin of each deceased and Rs. 50,000 for the injured. pic.twitter.com/zInrsxrkEb
— ANI (@ANI) February 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 04:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

