MP Harda Factory Blast: মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে হতের সংখ্যা ডজন ছাড়াল, জখম ২০০
মধ্যপ্রদেশের হারদায় এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতের সংখ্যা ১২-তে গিয়ে পৌঁছল। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান তাঁরা।
মধ্যপ্রদেশের হারদায় এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতের সংখ্যা ১৩-তে গিয়ে পৌঁছল। আৎও মৃত্যুর আশঙ্কা রয়েছে। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান তাঁরা। বিস্ফোরণে জখমের সংখ্যা দুশো ছাড়িয়েছে। হরদা জেলার বারাগড় গ্রামে এই অবৈধ বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্য়ু মিছিল দেখে সবার চোখে জল।
দমকলের বিশাল বাহানী বহু চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এই বিস্ফোরণ কাণ্ডে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও জখমদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করলেন মোদী। কী করে এত বড় বিস্ফোরণ ঘটল তা নিয়ে কাঠগড়ায় উঠেছে মধ্যপ্রদেশের প্রশাসন।
দেখুন ভিডিয়ো
Massive #Blast At #MP's Illegal #FirecrackerFactory I The moment the factory goes up in flames. 6 are dead, over 50 are seriously injured and several houses were also destroyed in the fire.#Harda #MadhyaPradesh pic.twitter.com/sPJKLUvo6C
— Mojo Story (@themojostory) February 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 08:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

