Bhai Dooj Special: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ফোঁটা দিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী (দেখুন ভিডিও)
দুষ্কৃতী হামলায় গুরুতর আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ভাতৃদ্বিতীয়ার দিন ফোঁটা দিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির হাসপাতালে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে যান ও তাঁকে ফোঁটা দেন। খগেনের দ্রুত সুস্থতা কামনা করেন শ্রীরূপা।
বিজেপি সাংসদ খগেন মুর্মুকে ফোঁটা দিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী
#WATCH | Siliguri, West Bengal | BJP MLA Sreerupa Mitra Chaudhury visits BJP MP Khagen Murmu in the hospital and celebrates Bhai Dooj.
MP Murmu was reportedly attacked by some locals while he was visiting flood-affected areas in Jalpaiguri's Dooars region in West Bengal on… pic.twitter.com/3VvxMKMwzZ
— ANI (@ANI) October 23, 2025
বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে ত্রাণ বিলির সময় গত ৬ অক্টোবর আক্রান্ত হন খগেন মুর্মু। দুষ্কৃতী হামলায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত হন খগেন, ওই দিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হন। বুধবারই খগেনকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, তাঁর সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে খগেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

