Madhya Pradesh Wall Collapsed: মধ্যপ্রদেশে দেওয়াল ভেঙে কিশোরমৃত্যু ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করলে পিএমও

গত শনিবার সাগরের শাহপুর এলাকায় হরদৌল বাবার মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় এই নাবালকদের ওপর দেওয়াল ভেঙে পড়ে।

Madhya Pradesh Wall Collapsed: মধ্যপ্রদেশে দেওয়াল ভেঙে কিশোরমৃত্যু ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করলে পিএমও

গত শনিবার মধ্যপ্রদেশের সাগরে শিশুমৃত্যু ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দিল প্রধানমন্ত্রীর কার্যালয়। রবিবার পিএমও-র তরফ থেকে টুইট করে এই ঘটনার শোকবার্তা জানিয়ে জানানো হয় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (Prime Minister's National Relief Fund) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং আহতের চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। এবং একটি প্রতিনিধি দল এই অর্থগুলি পরিবারের হাতে তুলে দেবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত গত শনিবার সাগরের শাহপুর এলাকায় হরদৌল বাবার মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় এই নাবালকদের ওপর দেওয়াল ভেঙে পড়ে। আর তাতেই ৯ জনের মৃত্যু এবং কয়েকজন আহত হন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 04, 2024 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).