Fisherman Resque: মালদ্বীপের সমুদ্র উপকূল থেকে তামিলনাড়ুর ১০ মৎসজীবীকে উদ্ধার ভারতীয় উপকূল বাহিনীর

এমভি ফিউরিয়াসের সঙ্গে ভারতীয় উপকূল বাহিনীর যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় মৎসজীবীদের

Fisherman Resque: মালদ্বীপের সমুদ্র উপকূল থেকে তামিলনাড়ুর ১০ মৎসজীবীকে উদ্ধার ভারতীয় উপকূল বাহিনীর
Photo Credit ANI

তামিলনাড়ুর ১০ মৎসজীবীকে সমুদ্র থেকে উদ্ধার। ভারতীয় উপকূল বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে নেমে ১০ মৎসজীবীকে উদ্ধার করে এমভি ফিউরিয়াস( MV Furious)। ১৬ এপ্রিল মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে ১০ মৎসজীবী রওনা দেন ,কিন্তু সমুদ্রের মধ্যে ইঞ্জিন বিগড়ে যাওয়ার কারনে তারা আর ফিরে আসতে পারেননি।  ৫ দিন ধরে তারা সমুদ্রেই কাটান।

অবশেষে ভারতীয় উপকূল বাহিনীর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়। শারিরীক চিকিৎসার পর তাদেরকে বাড়ি পাঠানো হবে বলে জানা গেছে। মাছ ধরতে গিয়ে বহু মৎসজীবীদের আটকে পড়ার ঘটনা নতুন নয়।অনেকেই ফিরে আসেন আবার কেউ কেউ নিখোঁজ হয়ে যান সমুদ্রেই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2023 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).