Arvind Kejriwal: ভোটের আগের দিন রাতে কেজরিওয়ালের বিরুদ্ধে দায়ের FIR
কাল ভোট। আর আজ এফআইআর দায়ের হল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। যমুনার জলে হরিয়ানার বিজেপি সরকার বিষ দিচ্ছে এমন অভিযোগের মন্তব্য নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে কুরুক্ষেত্রের এক পুলিশ স্টেশনে এফআইআর (FIR) রুজু করা হয়েছে।
কাল ভোট। আর আজ এফআইআর দায়ের হল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে। যমুনার জলে হরিয়ানার বিজেপি সরকার বিষ দিচ্ছে এমন অভিযোগের মন্তব্য নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে কুরুক্ষেত্রের এক পুলিশ স্টেশনে এফআইআর (FIR) রুজু করা হল। ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ১৯৬ (১), ১৯৭ (১), ২৪৮ (ক), ২৯৯ ধারায় কেজরিওয়ালের নামে এফআইআর দায়ের করা হয়।
সংবাদসংস্থা ANI-র খবর ভারতীয় ন্যায় সংহিতা আইনে হরিয়ানার শাহবাদ পুলিশ স্টেশনে যমুনায় বিষ দেওয়ার মন্তব্য নিয়ে কেজরিওয়াল ও তার দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এবাররের নির্বাচনে বড় ইস্যু হওয়া যমুনার দূষণ নিয়ে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। এই সমালোচনার জবাবে হরিয়ানার বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন কেজরি।
দিল্লি ভোটের প্রচারে কেজরিওয়াল দাবি করেছিলেন, যমুনা নদীর জলে বিষ মেশাচ্ছে হরিয়ানার বিজেপি সরকার। এই মন্তব্য নিয়ে কেজরিওয়ালকে সমন হরিয়ানা হাই কোর্টের।
দেখুন খবরটি
#JUST IN: FIR registered against AAP Supremo Arvind Kejriwal in Shahbad police station regarding his statement about Yamuna river water. The case is registered under sections 192, 196(1), 197(1), 248(a), 299 of BNS. pic.twitter.com/aILeSiaNEX
— Akashdeep Thind (@thind_akashdeep) February 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 10:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

