Delhi LPG Cylinder Explosion: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৬

বিস্ফোরণের ব্যাপকতা এতই সাংঘাতিক ছিল যে ভেঙে পড়েছে বাড়ির আস্ত একটা দেওয়াল। ঘটনায় ছয় জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Delhi LPG Cylinder Explosion: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৬
Delhi LPG cylinder explosion (Photo Credits: ANI)

Delhi LPG Cylinder Explosion: রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার দুপুরে জাতীয় রাজধানী দিল্লির নারেলা এলাকায় একটি বাড়িতে আচমকাই সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ব্যাপকতা এতই সাংঘাতিক ছিল যে ভেঙে পড়েছে বাড়ির আস্ত একটা দেওয়াল। ঘটনায় ছয় জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবরতী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। বিস্ফোরণটি কীভাবে ঘটল সেই তদন্ত করছে পুলিশ।

সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, আহত ৬... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 8435 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).