Delhi Air Pollution: 'গুরুতর' পর্যায়ে পৌঁছল দিল্লির বায়ু দূষণ, কমছে দৃশ্যমানতা, বাড়ছে ঝুঁকি
দিল্লির বায়ু দূষণ (Delhi Air Pollution) ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। বুধবার বিকেলে দিল্লির (Delhi) যে ছবি সামনে আসে, তা অত্যন্ত গুরুতর। চলতি মরশুমে ১৩ নভেম্বর সবচেয়ে বেশি গুরুতর হয়ে ওঠে রাজধানী শহরের বায়ু দূষণের অবস্থা। দিল্লির বায়ু দূষণ যখন গুরুতর অবস্থায় পৌঁছেছে, তখন নজর রাখা হচ্ছে সবদিক থেকে। এই মুহূর্তে রাজধানী শহরের বায়ু দূষণের পরিস্থিতি নজরে রাখতে ৩৬টি নজরদারি কেন্দ্র খোলা হয়েছে। যেখান থেকে সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে খবর। দিল্লির দূষণের মাত্রাকে আরও বেশি করে তুলছে পাঞ্জাব এবং হরিয়ানা। পার্শ্ববর্তী এই দুই রাজ্যের বিভিন্ন চাষের জমিতে যখন আগুন দিয়ে জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে, সেই ছাইভরা হাওয়া প্রবেশ করছে দিল্লিতে। ওই ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশায় পরিণত হচ্ছে ক্রমাগত এবং তা বৃদ্ধি করছে রাজধানী শহরের বায়ু দূষণকে।
বুধবার বিকেলে দিল্লি শহরের বায়ু দূষণ গুরুতর পর্যায়ে পৌঁছে যায়...
#WATCH | Delhi: A layer of smog envelops the capital city as pollution levels continue to rise.
Visuals from the Akshardham area where the AQI has been recorded at 466, categorised as 'severe' according to the CPCB.
(Drone visuals shot at 5:40 pm) pic.twitter.com/AjyKfvpAeC
— ANI (@ANI) November 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 07:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

