Delhi: জাতীয় রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে কিশোরকে কুপিয়ে খুন, পাশ কাটিয়ে গেলেন পথচলতিরা
অবাক করা বিষয়, এমন নৃশংস দৃশ্য দেখেও পথচলতিরা কোনরকম বাধা না দিয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। রক্তাক্ত অবস্থায় কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়।
ভরদুপুরে রাস্তার মাঝে এক কিশোরকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জাতীয় রাজধানীর বুকে। বাড়ি ফেরার পথে খুন হল বছর ১৬-র এক কিশোর। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) বুরারিতে পিঙ্কি কলোনির গান্ধী চকে। বৃহস্পতিবার দুপুরে দুই বন্ধু পাড়ার রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় তাঁদের পথ আটকায় কয়েকজন। এরপরেই ছুরি বের করে কিশোরের উপর এলোপাথাড়ি হামলা শুরু করে তাঁরা। তবে অবাক করা বিষয়, এমন নৃশংস দৃশ্য দেখেও পথচলতিরা কোনরকম বাধা না দিয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছেন। রক্তাক্ত অবস্থায় কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। নাবালকের মা থানায় তাঁর ছেলেকে খুনের চেষ্টার মামলা দায়ের করেন। কিন্তু চিকিৎসায় সাড়া দিল না ছেলে। মারা যায় কিশোর। এরপরেই খুনের চেষ্টার মামলা খুনের মামলায় পরিণত হয়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।
প্রকাশ্য দিবালোকে কিশোরকে কুপিয়ে খুনঃ
#BREAKING: A 16-year-old boy was fatally stabbed at Gandhi Chowk, Pinki Colony, Burari, while returning home with a friend. Two accused stopped and attacked him. He succumbed to his injuries. A case initially registered as attempt to murder has now been converted to murder at PS… pic.twitter.com/iL0f8XYRRW
— IANS (@ians_india) May 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 23, 2025 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

