New Parliament House: নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদীর বদলে উদ্বোধন করুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দাবি জানালেন রাহুল গান্ধী

আগামী ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে দেশের নয়া সংসদ ভবনের। ৬৪ হাজার ৫০০ স্কোয়ার মিটার জায়গা নিয়ে ত্রিকোণ আকৃতির চার তলা নয়া সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

New Parliament House: নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদীর বদলে উদ্বোধন করুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দাবি জানালেন রাহুল গান্ধী
Photo Credits: ANI

আগামী ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে দেশের নয়া সংসদ ভবনের। ৬৪ হাজার ৫০০ স্কোয়ার মিটার জায়গা নিয়ে ত্রিকোণ আকৃতির চার তলা নয়া সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, নয়া সংসদ ভবন উদ্বোধন করুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাহুল গান্ধীর আগে এআইএমএম প্রধান আসাউদ্দিন ওয়েইস সহ দেশের বিভিন্ন বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধনের দাবি জানান। তাদের যুক্তি হল, প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার প্রধান, কিন্তু আইনসভার প্রধান তিনি নন। তাই নয়া সংসদ ভবনের উদ্বোধন করা উচিত দেশের রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্য়ানের।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 21, 2023 01:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).